ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের দলনেতা মনিরসহ আটক- ৮ দেশীয় অস্ত্র উদ্বার

রাজধানীর অতিসন্নিকটে গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের দলনেতা মনিরসহ দুর্ধর্ষ ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সকালে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার একটি দল গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে জানতে পারে, গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার আশরাফ গেইট এলাকাস্থ ফরিদ খান প্লাজা নামক মার্কেটের মেসার্স এম. আর ট্রেডার্স নামক দোকানের সামনে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের কতিপয় সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি চৌকস দল দ্রুত ওই স্হানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ও দলনেতা মোঃ মনির হোসেন (৩২), মোঃ ইসরাফিল মল্লিক (৩৩), মোঃ আল আমিন (২৮), মোঃ রনি (২৪), মোঃ সাখাওয়াত (৪৩),মোঃ রতন শেখ (৩০), মোঃ মোর্শেদ (২৫), ও মোঃ সাইফুল ইসলাম (২২)সহ ৮ জনকে আটক করতে সক্ষম হয়।

পারভেজ রানা আরো জানান, এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ৬ টি চাকু, ২ টি খুর, ১টি মোবাইল ফোন এবং ১ টি সীমকার্ড উদ্ধারমূলে জব্দ করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা (তারা) একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য; এচক্রটি দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, ব্যাটারী চালিত রিক্সা, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গি পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের দলনেতা মনিরসহ আটক- ৮ দেশীয় অস্ত্র উদ্বার

আপডেট সময় ১২:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩