ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লার চানপুর এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা,আটক ১

কুমিল্লায় ‘চুরি করতে নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রবেশ করেছে’ এমন অভিযোগ এনে বাবু আলম (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) ভোরে কুমিল্লা শহরতলীর চানপুর এলাকায় এ ঘটনার পর সকাল সাড়ে ৯টার দিকে মারা যান বাবু।

নিহত বাবু কুমিল্লার চান্দিনা উপজেলার আন্নানগর মিলগেইট এলাকার মোঃ শাহজাহান মিয়ার পুত্র। তিনি শহরতলীর ডুমুরিয়া চানপুর এলাকার মানউদ্দিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তবে বাবুর পরিবার বলছে, বাসা সংলগ্ন ‘জলপরী’ পার্কে বিনা টিকেটে প্রবেশ করায় তাকে হত্যা করা হয়েছে। আর পুলিশ বলছে, এ ঘটনার সাথে পার্কে প্রবেশের কোনো সম্পর্ক নেই। বাবুর নামে ডাকাতির প্রস্তুতি মামলাসহ থানায় অন্তত ৪টি মামলা রয়েছে।

হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। তিনি জানান, জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বিল্ডিংয়ের যে রুমে শ্রমিকরা ঘুমায় সেই রুমটিতে ভোররাতে প্রবেশ করে বাবু তাদের মোবাইল নিয়ে বের হয়ে যাচ্ছিল।

এসময় বিল্ডিংটিতে ডিউটিতে থাকা দারোয়ান মোঃ নাহিদসহ আরো ৪জনকে আটক করে ব্যাপক মারধর করে। পরে সকাল ৯টার দিকে বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নাহিদকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওয়ার্ড বয় শফিকুল ইসলাম জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টায় এক ব্যক্তি অটোরিক্সাসহ একটি মৃতদেহ নিয়ে হাসপাতাল চত্তরে এসে আমার কাছে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কোন নাম ঠিকানা দেয়নি। আমি তাকে নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে না দিয়ে পালিয়ে যাচ্ছিল। এমন সময় আমরা তাকে দৌড়ে ধরে আটক করে পুলিশে সোপর্দ করি। তিনি আরো জানান, মৃতদেহটির হাত, পিঠ, মাথাসহসারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লার চানপুর এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা,আটক ১

আপডেট সময় ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩