ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কবি নজরুলের মাঝে বঙ্গবন্ধুকে খুঁজে পাই – এমপি বাহার

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবসন্তান হলো বঙ্গবন্ধু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাঝেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুঁজে পাই। সাম্য, মানবতা, ও দ্রোহের কবি নজরুল মানুষের জয়গান গেয়েছেন, এমপি বাহার বলেন, মুক্তির জয়গান গেয়েছেন তিনি।

রবিবার সকালে কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউটে জেলা প্রশাসন, কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র ও নজরুল পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে চেতনায় নজরুল স্মৃস্তিম্ভে শ্রদ্ধা জানান এমপি বাহার। পরে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নজরুল ইন্সটিউিট, কালচারাল কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, বাংলা সংস্কৃতি বলয় ও বিভিন্ন সামাজিক সাংসআকৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও নজরুল পরিষদের সহ-সভাপতি পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মংনেথোয়াই মারমা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আসাদুজ্জামান, শ্রীকাইল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শ্যামা প্রসাধ ভট্টাচার্য্য, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়–য়া। এ সময় জেলার বিভিন্ন সাংস্কুতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সদস্য দেলোয়ার হোসেন জাকির ও কুমিল্লা নজরুল ইন্সটিউিট কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ আল আমিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কবি নজরুলের মাঝে বঙ্গবন্ধুকে খুঁজে পাই – এমপি বাহার

আপডেট সময় ০৮:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩