ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

রাজশাহীতে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু, ভর্তি ৭৪জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট পাঁচজন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমান হাসপাতালে ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।
ডেঙ্গুতে মারা যাওয়ার রোগীর নাম মো. নুরুজ্জামান (৭০)। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকার বাসিন্দা ছিলেন।

দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নুরুজ্জামান নামে ওই রোগীকে গত ২৫ আগস্ট দুপুরে রামেক হাসপাতালে ভর্তি করেছিলেন তার স্বজনরা। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ডেঙ্গু ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরের পাশাপাশি তার শ্বাসনালীতেও সমস্যা ছিল। এজন্য তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন বলেও উল্লেখ করেন রামেক হাসপাতাল পরিচালক।

এদিকে নুরুজ্জামানের মৃত্যু নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হলো। ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৫৯ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪২৮ জন রোগী। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮০ জন রোগী। বর্তমানে আরও ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু, ভর্তি ৭৪জন

আপডেট সময় ০৪:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩