ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

১৪২ বোতল বাংলা মদ সহ ০১ জন মহিলা কে গ্রেফতার করেছেন র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জে ঘরের মেঝেতে বিশেষ কায়দায় বানানো গোপন কক্ষে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বোতল জাত দেশীয় মদসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার মহারাজপুর চৌধুরীটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১৪২ বোতল জাত দেশীয় মদজব্দ করা হয়। গ্রেফতার মোছাঃ শাহানা সদর উপজেলার মহারাজপুর চৌধুরীটোলার মৃত দুলু মন্ডলের স্ত্রী।

রবিবার রাত ১ টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

তিনি বলেন, বোতল জাত চোলাই মদ বেচাকেনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহানাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তী তার বাসা তল্লাশী করলে ঘরের পাকা মেঝেতে বিশেষ কায়দায় বানানো একটি গোপন কক্ষ পাওয়া যায়। সে কক্ষ থেকে বিপুল পরিমাণ বোতল জাত দেশীয় মদ আটক করা হয়।

তিনি আরও বলেন, শাহানাকে জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এই কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রয় করা হতো। তার নামে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

১৪২ বোতল বাংলা মদ সহ ০১ জন মহিলা কে গ্রেফতার করেছেন র‌্যাব-৫

আপডেট সময় ১২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩