ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

রাজশাহী দুর্গাপুরে বোনের বাল্যবিয়ে ঠেকাতে থানায় ভাই

বোনের বাল্যবিয়ে ঠেকাতে প্রথমে বাবা-মাকে বোঝান জানে আলম জনি। তবে কাজ হয়নি। এরইমধ্যে শুক্রবার (২৫ আগস্ট) বরপক্ষ বাড়িতে হাজির বিয়ের পাকা কথা বলতে। তাই কোনো উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছেন ভাই। রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার চৌবাড়ীয়া মাঝিপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।

জনি বলেন, আমার বনের বয়স সবেমাত্র ১১ বছর। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এই বয়সে বোনের বিয়ের প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। কোনোমতেই বাবা-মাকে বোঝাতে পারছি না বাল্যবিয়ে দেওয়া ঠিক নয়। বোনকে ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। আজ বোনের নাকফুল পরানোর কথা। তাই নিজেই বোনের বিয়ে ঠেকাতে সকালে থানায় অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, এত অল্প বয়সে বোনের বিয়ে দেওয়া যাবে না। এটা কিছুতেই বোঝাতে পারছি না তাদের। আমি আমার বোনকে লেখাপড়া করাতে চাই। তাই এই পথে এসেছি। আমি চাই না আমার বোনের বাল্যবিয়ে হয়ে জীবনাটা নষ্ট হোক।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বোনের বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন একটি অভিযোগ নিয়ে থানায় এসেছেন তার ভাই। তার সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ফেসবুকের মাধ্যমে এমন একটি ছবি আমি দেখেছি। এটি নিয়ে থানায় নাকি অভিযোগও হয়েছে। আমি ওসির সঙ্গে কথা বলছি। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহী দুর্গাপুরে বোনের বাল্যবিয়ে ঠেকাতে থানায় ভাই

আপডেট সময় ১০:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩