ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ০১ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরা কারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগষ্ট শুক্রবার দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লঞ্চঘাট এলকায় বিশেষ অভিযান পরিচালনা করে  মোঃ কবির হোসেন (৩৮), পিতা- মোঃ ইসকান্দার আলী, সাং-কাটখাল, থানা- মিঠামইন, জেলা- কিশোরগঞ্জকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল হতে  ৪২ পিছ Indian NIVEA MEN Dark Spot Reduction Face Wash   ৬০৭৬ প্যাকেট Indian Therapy MANGO Fashion Herbs ক্রিম ৬৯৮৬ প্যাকেট Indian GOLD bleach Fashion Herbs ক্রিম ০১ টি পুরাতন বাটন ফোন উদ্ধার করে জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১১,৫০,০০০/- (এগার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
উদ্ধারকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ০১ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১৪

আপডেট সময় ০৪:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩