ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

শরীয়তপুরে নাশকতা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

শরীয়তপুরের কুখ্যাত বোমাবাজ,বোমা প্রস্তুুতকারী,বোমা ফাটিয়ে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার ১ জন এজহারনামীয় পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

বৃহস্পতিবার ( ২৪ আগস্ট ) রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন ৬০/১, ইসলামবাগ ওয়াটার ওয়ার্কস রোড, স্টাফ কোয়ার্টাস জামে মসজিদের পূর্ব পাশের র্পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, আফজাল সরদার (২৪)।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মুহতাসিম রসুল
কমান্ডার।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, র‌্যাব-১০, লালবাগ ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কুখ্যাত বোমাবাজ,বোমা প্রস্তুুতকারী,বোমা ফাটিয়ে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার বিবরণে জানা যায় উক্ত আসামী ও তার সহযোগীরা গত ১১ আগস্ট রাতে ভুক্তভোগী আলাউদ্দীন তালুকদারের পরিবারের উপর হাত বোমা, রামদা, ছেনি ও লোহার রড নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত আক্রমণ চালায়। লোহার রডের আঘাতে কয়েক জন কে মারাত্মক জখম করে এবং পরবর্তীতে হাত বোমা ফাটিয়ে একজন ভুক্তভোগীর ডান হাতের পাঁচটি আংগুল ও অপর একজনের পায়ের উরু এবং পায়ের আংগুল অত্যন্ত নারকীয় ভাবে জখম করে। ধারণা করা হচ্ছে যে, আসামী আফজাল সরদার তার নাগেরপাড়াস্থ নিজ বসত বাড়িতে কিছু হাত বোমা লুকিয়ে রেখে ঢাকাতে যেয়ে আত্মগোপন করে। এমতাবস্থায় গত ২৪ আগস্ট রাতে আসামীর লুকিয়ে রাখা হাত বোমা তার নিজেরই বসত বাড়ির ভিতরে বিস্ফোরিত হয়ে তার বাড়ির চাল উড়ে যায় এবং পুড়ে যেয়ে ব্যাপক ক্ষয় ক্ষতির সাধন হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব ৮, সিপিসি ৩, মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব ১০, লালবাগ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার ও সামাজিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে উক্ত আসামীকে ঢাকা মহানগরীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

শরীয়তপুরে নাশকতা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ১২:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩