ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সানন্দবাড়ীতে আবাসনের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ভূমিহীন হরিজন জনগোষ্ঠী পরিবারের স্থায়ী আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগসষ্ট) সকালে সানন্দবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্যপরিষদ, সানন্দবাড়ী উপ-থানা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই উপজেলায় ৩১টি ভূমিহীন জনগোষ্ঠী পরিবার রয়েছে বলে দাবি করে মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাজধানীসহ সারা দেশে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ পরিষ্কার-পরিচ্ছন্নতা করে মানুষের সুস্বাস্থ্য রাখার পবিত্র দায়িত্ব পালন করছি। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে এই জনগোষ্ঠী ভূমিহীন।

সানন্দবাড়ীতে নিজস্ব ভূমি না থাকায় অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের। হরিজন নেতা শ্রী সুজন হরিজন বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হরিজনরা কিছু সুযোগ সুবিধা ভোগ করলেও ইউনিয়ন পর্যায়ে নিয়োজিত হরিজনদের সুযোগ সুবিধা একেবারেই কম।

তিনি বলেন, হরিজনদের সন্তানরা স্কুলে ভর্তি হতে গেলে বিভিন্ন বাধার মুখে পড়ে। একইভাবে চাকরি জীবনে,সামাজিক ও পারিবারিক জীবনে প্রতিনিয়ত হাজারো সমস্যা মোকাবেলা করে বেঁচে থাকতে হয় এ সম্প্রদায়ের লোকজনকে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ হরিজন, শ্রী তুলসী হরিজন, শ্রী দুলাল দাস, মতি কৃষ্ণ, শ্রী স্মৃতি, শ্রী শ্যামল হরিজন, শ্রী বিশ্বনাথ হরিজন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সানন্দবাড়ীতে আবাসনের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

আপডেট সময় ০১:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩