ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

শার্শায় সন্ত্রাসী মাসুদ রানা অস্ত্র সহ গ্রেফতার

যশোর জেলার শার্শা উপজেলার উলশি ইউনিয়নের খাজুরা গ্রামে অভিযান চালিয়ে বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাসুদ রানাকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে খাজুরা গ্রাম থেকে তাকে আটক করে। আটক মাসুদ রানা বেনাপোল কাগজপুকুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

ডিবির ওসি রুপন কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে ওই এলাকায় অস্ত্রধারী এক সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষনিক এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাসের সমন্বয়ে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

শার্শায় সন্ত্রাসী মাসুদ রানা অস্ত্র সহ গ্রেফতার

আপডেট সময় ০১:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩