ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বঙ্গবন্ধুর সমাধিতে লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি সদস্য বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী।

শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সকল নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে টুঙ্গিপাড়া অডিটরিয়ামে লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি সদস্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, তজুমদ্দিন উপজেলার মলংচরা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজাদ, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন রিপন সহ লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় ইঞ্জিনিয়ার আবু নোমান বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শ আর স্বপ্নকে হত্যা করতে পারেনি । জাতির পিতার আদর্শ প্রজ্জ্বলিত পথ ধরে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাঙ্গনে বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি আরো বলেন, গত বছর আমরা দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় এসেছিলাম, এবার আমরা সহস্রাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়া আসতে পেরে নিজের কাছে ভালো লাগছে। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো দেশের বাহিরে আছে তাদের দেশে এনে বিচার করার দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর সমাধিতে লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০২:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩