ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে অস্ত্র তৈরীর কারখানা সন্তান লাভ তিনটি আগ্নেয়াস্ত্রসহ আটক ২

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ছিন্নমূল পাথরিঘোনা দূর্গম পাহাড়ি এলাকার জনৈক জাহাঙ্গীর আলম এর বাগান বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরী করে ক্রয় বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ আগষ্ট ২০২৩ ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৯), পিতা- মৃত নুরুল আলম এবং ০২। মোঃ ইমন (২৪), পিতা- মোঃ ইউসুফ, উভয়ের সাং- ছিন্নমূল, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বর্ণিত বাগান বাড়ীর টিনের দোচালা ঘরের ভিতর থেকে সাদা প্লাষ্টিকের বস্তা হতে সদ্য প্রস্তুতকৃত ০৩টি লোকাল গান, ০১টি রাম দা এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, র‌্যাব-৭, চট্টগ্রাম এর নিকট তথ্য ছিল কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে সীতাকুন্ডের পাহাড়ী এলাকায় অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি পূর্বক স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের ১টি অভিযানিক দল দীর্ঘদিন যাবত গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। যেহেতু এলাকাটি দূর্গম পাহাড়ি এলাকা এবং অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যগণ সতর্ক হয়ে যেত যার ফলে তাদের অবস্থান সনাক্তকরণ ছিল একটি কঠিন বিষয়। তথাপিও র‌্যাব-৭, চট্টগ্রাম এর চৌকষ আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতায় ও পাহাড়ি এলাকার ভিতর দিয়ে বিশেষ কৌশলে এলাকায় প্রবেশ করায় উক্ত চক্রের সদস্যরা টের পায়নি। অতঃপর কারখানার অবস্থান নিশ্চিত হয়ে বাগান বাড়ীর টিনের দোচালা ঘরে অভিযান পরিচালনা করে সদ্য প্রস্তুতকৃত ০৩টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ প্রধান কারিগর মোঃ জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মোঃ ইমন’কে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে অবৈধভাবে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে। স্থানীয় সূত্রমতে ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত আসামীরা ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য আইন সংক্রান্তে ০৮ টি মামলা পাওয়া যায় গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং জব্দকৃত অস্ত্র তৈরির সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে অস্ত্র তৈরীর কারখানা সন্তান লাভ তিনটি আগ্নেয়াস্ত্রসহ আটক ২

আপডেট সময় ১১:৪৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩