ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জসিম কাফরুল থেকে আটক

রাজধানীর কাফরুল এলাকা থেকে একটি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জসিমকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জসিম মুন্সী (৪১)। সে শরীয়তপুর জেলার জাজিরা থানার মিয়াচাঁন মুন্সী কান্তি গ্রামের মোঃ মোতালেব মুন্সীর পুত্র।

২০১০ সালে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী তিনি।

আজ বুধবার র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপহরন মামলার আসামী মোঃ জসিম মুন্সীকে গ্রেফতার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায়, আটককৃত আসামি জসিম মুন্সীর নামে শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২০১০ সালে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে আসামী জসিম মুন্সী রাজধানী ঢাকার কাফরুল এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জসিম কাফরুল থেকে আটক

আপডেট সময় ১১:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩