ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

১২ বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির আটক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাকির হোসেন ওরফে জনি (৩৫),সে যশোর জেলার চৌগাছা থানার মৃত শহিদ মিয়ার পুত্র, তিনি প্রায় ১২ বছরেরও বেশি সময় ধরে পলাতক ছিল।

আজ সোমবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এবং র‌্যাব-৬ এর পৃথক দু’টি দল গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাকির হোসেন ওরফে জনি (৩৫)কে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী জাকির হোসেন ওরফে জনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী,বিগত ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি মাদক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয় জনি,পরবর্তীতে আসামীর বিরুদ্ধে যশোর জেলার চৌগাছা থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃত আসামী ৩ দিন জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয় আসামী জনি।

শিহাব করিম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ জাকির হোসেন ওরফে জনিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে আসছিল।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

১২ বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির আটক

আপডেট সময় ০৭:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩