ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

নগর পুলিশের ১৮ জন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পেলেন সম্মাননা স্মারক

রাজশাহী মহানগর পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় আরএমপি সদর দপ্তরে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন। এ মাসে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৮ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় পুলিশ কমিশনার অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার মো: হেমায়েত, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নগর পুলিশের ১৮ জন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পেলেন সম্মাননা স্মারক

আপডেট সময় ০৬:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩