ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ

মেসি-নেইমার জাদুতে রক্ষা পেল পিছিয়ে পড়া পিএসজি

পিএসজির বিপক্ষে তাদেরই মাঠে এগিয়ে গিয়েছিল ত্রয়ে, তাও এক বার নয়, দুই বার! তবে যে দলে লিওনেল মেসি আর নেইমার আছেন, তাদের আবার অত ভাবনা কীসের? খুব বেশি ভাবতেও হয়নি। মূহুর্তের ঝলকে মেসি-নেইমার যা করলেন, সেটাই পিএসজির জয়ের জন্য যথেষ্ট হয়ে গেছে গত রাতে। ত্রয়ের বিপক্ষে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিসিয়ানরা।

পিএসজি নিজেদের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচের তৃতীয় মিনিটেই। পার্ক দেস প্রিন্সেসে হাজির দর্শকদের স্তব্ধ করে দেওয়ার কাজটা করেন মামা বালদে। পিছিয়ে পড়ে এরপর পিএসজি মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ত্রয়ে রক্ষণে।২৪ মিনিটে তার ফলটাও পেয়ে যায় দলটি। নেইমারের পাস থেকে গোলটা করেন কার্লোস সোলের, পিএসজির জার্সিতে এটি তার প্রথম লিগ গোল ।

৫৫ মিনিটে সার্জিও রামোসের বল বক্সের অনেক বাইরে পান মেসি, পেয়েই করে বসেন শট। সেটা গিয়ে আছড়ে পড়ে ত্রয়ের জালে। এর মিনিট ছয়েক পর আবারও মেসি জাদু, এবার অবশ্য গোল করেননি, করিয়েছেন। মাঝমাঠে বল নিয়ে পাসের অপশন খুঁজছিলেন, চকিতেই দেখতে পেলেন শেষ ডিফেন্ডারের সঙ্গে নেইমারের উপস্থিতি; ব্যস, তার এক রক্ষণচেরা পাসে ভেঙে ছত্রখান ত্রয়ের প্রতিরোধ, বল গিয়ে পড়ে নেইমারের পায়ে। ব্রাজিল তারকা গোল করতে ভুল করেননি, পিএসজিও এগিয়ে যায় ম্যাচে প্রথমবারের মতো।

৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান কিলিয়ান এমবাপে, ফলে ম্যাচটা সফরকারীদের নাগাল থেকে দূরে নিয়ে যায় পিএসজি। তাই শেষ সময়ে আনতে পালাভের্সার গোলে ব্যবধানটাই কেবল কমেছে, জয়, কিংবা নিদেনপক্ষে ড্র করা সম্ভব হয়নি ত্রয়ের। এই জয়ের ফলে পিএসজি লিগ আঁর শীর্ষে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করল বৈকি! ১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট তাদের ঝুলিতে। আর দুইয়ে থাকা লেঁসের সংগ্রহ সমান ম্যাচে ৩০।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন

মেসি-নেইমার জাদুতে রক্ষা পেল পিছিয়ে পড়া পিএসজি

আপডেট সময় ১১:১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২