ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৫২ বোতল এসকাফ উদ্ধার, যুবক গ্রেপ্তার

মেসি-নেইমার জাদুতে রক্ষা পেল পিছিয়ে পড়া পিএসজি

পিএসজির বিপক্ষে তাদেরই মাঠে এগিয়ে গিয়েছিল ত্রয়ে, তাও এক বার নয়, দুই বার! তবে যে দলে লিওনেল মেসি আর নেইমার আছেন, তাদের আবার অত ভাবনা কীসের? খুব বেশি ভাবতেও হয়নি। মূহুর্তের ঝলকে মেসি-নেইমার যা করলেন, সেটাই পিএসজির জয়ের জন্য যথেষ্ট হয়ে গেছে গত রাতে। ত্রয়ের বিপক্ষে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিসিয়ানরা।

পিএসজি নিজেদের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচের তৃতীয় মিনিটেই। পার্ক দেস প্রিন্সেসে হাজির দর্শকদের স্তব্ধ করে দেওয়ার কাজটা করেন মামা বালদে। পিছিয়ে পড়ে এরপর পিএসজি মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ত্রয়ে রক্ষণে।২৪ মিনিটে তার ফলটাও পেয়ে যায় দলটি। নেইমারের পাস থেকে গোলটা করেন কার্লোস সোলের, পিএসজির জার্সিতে এটি তার প্রথম লিগ গোল ।

৫৫ মিনিটে সার্জিও রামোসের বল বক্সের অনেক বাইরে পান মেসি, পেয়েই করে বসেন শট। সেটা গিয়ে আছড়ে পড়ে ত্রয়ের জালে। এর মিনিট ছয়েক পর আবারও মেসি জাদু, এবার অবশ্য গোল করেননি, করিয়েছেন। মাঝমাঠে বল নিয়ে পাসের অপশন খুঁজছিলেন, চকিতেই দেখতে পেলেন শেষ ডিফেন্ডারের সঙ্গে নেইমারের উপস্থিতি; ব্যস, তার এক রক্ষণচেরা পাসে ভেঙে ছত্রখান ত্রয়ের প্রতিরোধ, বল গিয়ে পড়ে নেইমারের পায়ে। ব্রাজিল তারকা গোল করতে ভুল করেননি, পিএসজিও এগিয়ে যায় ম্যাচে প্রথমবারের মতো।

৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান কিলিয়ান এমবাপে, ফলে ম্যাচটা সফরকারীদের নাগাল থেকে দূরে নিয়ে যায় পিএসজি। তাই শেষ সময়ে আনতে পালাভের্সার গোলে ব্যবধানটাই কেবল কমেছে, জয়, কিংবা নিদেনপক্ষে ড্র করা সম্ভব হয়নি ত্রয়ের। এই জয়ের ফলে পিএসজি লিগ আঁর শীর্ষে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করল বৈকি! ১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট তাদের ঝুলিতে। আর দুইয়ে থাকা লেঁসের সংগ্রহ সমান ম্যাচে ৩০।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল

মেসি-নেইমার জাদুতে রক্ষা পেল পিছিয়ে পড়া পিএসজি

আপডেট সময় ১১:১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২