ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড

রাজধানী উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)র ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার একটি দল আজ রোববার দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর তুরাগ থানার উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এই অভিযানে নেতৃত্ব দেন।

তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানকালে অবৈধ পন্থা অবলম্বনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দোষী ব্যক্তি মোঃ হারুন অর রশিদ (৩৫) ও মনিরুজ্জামান বাবু (৩০)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ নূর আলম (২৪)কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ তৌহিদুল ইসলাম (২৩)কে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড, মাইনুল ইসলাম (৪৭) কে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড,ফারুক আহমদে (৫০)কে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ রাসেল মিয়া (৪৬)কে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়

পারভেজ রানা জানান, এ সময় আটককৃত আসামীদের নিকট থেকে ৭ টি পাসপোর্ট’র আবেদন এবং ৭টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়।

তিনি জানান, জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড

আপডেট সময় ১০:০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩