ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ শোকের ভারে মৃত্যুশয্যায় শ্রাবণীর বাবা, হার্ট অ্যাটাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার! রংপুরে ৪ হত্যার নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন রাজউক-গণপূর্তের ৭ দামি গাড়ি ব্যবহার করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা খালি পেটে সকালে কলা খাওয়া কতটা উপকারী? তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব : শিবির সভাপতি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা তিতাসে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) স্থানীয়রা উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে।

নিহত শিশুর নাম মোঃ আরিয়ান হোসেন সায়মন (৭)। উপজেলার কলাকান্দি গ্রামের উত্তর পাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে।স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারীর ছাত্র ছিল সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিয়ান সায়মন গত বুধবার (১৬ আগস্ট) বিকালে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার (১৮ আগস্ট) ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সকালে বালুর মাঠে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

কুমিল্লা তিতাসে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩