ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে ‘মাফিয়া’ চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা ফুলবাড়ী ট্র্যাজেডির ২০ বছরেও অপূর্ণ ছয় দফা দাবি বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু ও সাংগঠনিক সম্পাদক জাকির নির্বাচিত জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান চেয়ারম্যান প্রার্থী রেফায়েত নীলফামারীতে সত্যের সন্ধানে ও মানবসেবায় অনন্য এক তরুণ: আল মিজান দুর্নীতি মামলা, বরখাস্ত-অপসারণের পরও সিডিএতে বহাল হাসান, উঠছে নানা প্রশ্ন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার : সড়কমন্ত্রী অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের

রংপুর জেলা প্রশাসকের সাথে পীরগাছা উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নবাগত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সাথে পীরগাছা উপজেলা সর্বস্তরের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

উপজেলা প্রশাসনের আয়োজনে এতে আরও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান, পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাহমিদ হাসান, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, কল্যাণী ইউপি চেয়ারম্যান নুর আলম, অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউপি সচিব আঙ্গুর মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় নবনির্মিত কল্যাণী ইউনিয়ন ভূমি অফিসের জন্য জমিদাতা শাহজাহান মিয়াকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।

এরপর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিকল্পনা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ শিশু পার্ক ও ব্যাডমিন্টন কোর্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলার অন্নদানগর ইউনিয়নের জমিসহ ঘর পাওয়া ১১০উপকারভোগী পরিবারের মাঝে বিভিন্ন জাতের চারা ও জৈব সার বিতরণ করেন জেলা প্রশাসক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রংপুর জেলা প্রশাসকের সাথে পীরগাছা উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় ০৩:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩