ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ কোটি টাকার বিপিসি ভবনে উদ্বোধনের পরই পানি-ফাটল নায়েব ফিরোজের ‘রাজত্বে’ কুমিল্লার দেবিদ্বারের ধামতী ইউনিয়ন ভূমি অফিস বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্তকারী যুবক মোটরসাইকেলসহ ডিবি পুলিশ হাতে গ্রেপ্তার  অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন অপু ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী বড়লেখায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎলাইন সংস্কারে ঘুষ আদায়, ৩ গ্রাহক পরিবারকে হয়রানির অভিযোগ নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নদী ও প্রকৃতি বাঁচাতে গঙ্গাচড়ায় খয়রুন নাস ফাউন্ডেশনের সবুজ বিপ্লব ‎

কুমিল্লা চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, পুলিশ সহ আহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা।

হামলায় ৩ পুলিশ সহ চারজন আহত হয়েছে। আহতরা হলো: কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আজিম উদ্দিন, মো: জাকির হোসেন, কনস্টেবল আবু সিদ্দিক ও গাড়ী চালক সাইফুল ইসলাম। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘বুধবার বিকালে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন ও জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের হাজী আবুল হাশেম ডিলার এর ছেলে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী কাজী এমদাদকে আটক করে।

এ সময় আসামীর বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে চন্দ্রপুর এলাকায় পৌঁছে এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আসামীকে ছিনতাই করে নিয়ে যায়। হামলায় ৩ পুলিশ সহ চারজন আহত হয়েছে।

পরে পুলিশের অপর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন। ছিনতাইকৃত আসামী সহ হামলার ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের উপর হামলা ও আসামী ছিনতাইয়ের ঘটনা সঠিক। হামাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬০ কোটি টাকার বিপিসি ভবনে উদ্বোধনের পরই পানি-ফাটল

কুমিল্লা চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, পুলিশ সহ আহত ৪

আপডেট সময় ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩