ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দম্পতিসহ গ্রেপ্তার ২

কুমিল্লার চান্দিনায় পুকুর থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দম্পতিকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ। দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার গাবুরগাঁও গ্রামের ফাতেমা বেগম ও তার স্বামী শুক্কুর আলী। প্রাণ হারানো ৩০ বছর বয়সী আরিফ হোসেন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ছাতক উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা।

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে আরিফকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি ও চান্দিনা সার্কেল) এনায়েত কবির সোয়েব, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দীন খাঁন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দম্পতিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:৫৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩