ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

গান লিখেও সফল ‘দেবী’ নির্মাতা অনম বিশ্বাস

জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘দেবী’র পরিচালক হিসেবে খ্যাতি পান অনম বিশ্বাস। পরিচালনার বাইরে চিত্রনাট্যকার হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গীতিকার হিসেবেও কম যান না, আইসিসি টি-২০ বিশ্বকাপের থিম সং ‘চার ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই’ তারই লেখা’।

তবে বর্তমানে অনম বিশ্বাস আলোচনায় সময়ের ভাইরাল গান ‘টেকা পাখি’র জন্য। নিজের ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’র জন্য গানটি লিখেছেন তিনি। ইমন চৌধুরীর সংগীত পরিচালনায় এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম।

এই গান প্রসঙ্গে অনম বিশ্বাস বলেন, ‘প্রেমিকা যদি চাঁদ হয়, টাকা কেন পাখি নয়? টাকাকে নিয়ে লেখা এটা একটা লাভ সং। প্রেমিকাকে নিয়ে লাভ সং হয়, এটা তেমন টাকাকে নিয়ে লাভ সং। সে পাখি, সে ডার্লিং, টাকাকে আমরা কাছে পেতে চাই, নিজের করে পেতে চাই, প্রতিদিন চাই, সব সময় চাই, প্রয়োজনে-অপ্রয়োজনে চাই। এটি তেমনই ভাবনার গান।’

‘আয়নাবাজি’ সিনেমার জনপ্রিয় গান ‘ধীরে ধীরে বও না সময়’ তারই লেখা। এছাড়াও বিভিন্ন সময়ে লিখেছেন অনেক গান। নিজের পরিচালনায় ‘দেবী’ সিনেমার টাইটেল ট্র্যাকের কথা লিখেছেন নিজেই। জি-ফাইভের জন্য নির্মাণ করা ‘হোয়াট দ্য ফ্রাই’ ওয়েব ফিল্মের জন্য লিখেছেন দুটি গান। এর ভেতর ‘কলিজা কি শিঙ্গারা?’ বেশ জনপ্রিয় হয়।

অনম বিশ্বাস এখন আলোচনায় ‘দুই দিনের দুনিয়া’ শিরোনামের ওয়েব ফিল্ম নির্মাণ করে। দ্রুতই কাজ শুরু হচ্ছে তার দ্বিতীয় সিনেমা ‘ফুটবল ৭১’;  সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

গান লিখেও সফল ‘দেবী’ নির্মাতা অনম বিশ্বাস

আপডেট সময় ০৬:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২