ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার!

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ১৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ৯ (আগষ্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। একই রাতে ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আমজাদ হোসেন। ৫৫ বছরের আমজাদ বগুড়া কাহালু উপজেলার বীরকেদার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কোরবান আলী। বীরকেদার গ্রাম থেকেই আমজাদকে গ্রেফতার করা হয়।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, বছর পাঁচেক আগে ভুক্তভোগী মেয়েটির মায়ের সঙ্গে আমজাদ হোসেনের বিয়ে হয়। তার মা আমজাদের দ্বিতীয় স্ত্রী। আমজাদ মাঝে মধ্যে দুপচাঁচিয়া উপজেলায় এসে তাদের বাড়িতে থাকতেন। মেয়েটির মা পেশায় ভিক্ষুক।

প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় ঘরে ফেরেন। ১৯ বছরের ওই মেয়েটি মায়ের সঙ্গেই বসবাস করতেন। বছরখানেক আগে কাহালু উপজেলায় মেয়েটির বিয়ে হয়। তবে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মাস দুয়েক আগে মায়ের বাড়ি চলে আসেন। সেখানে গত ৩০ জুন সকালে তাকে ধর্ষণ করেন আমজাদ। একই সঙ্গে ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেন। এরপর থেকে আমজাদ তাদের বাড়িতে এলেই মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ হতেন। তবে এসব ঘটতো মেয়েটির মা বাড়ি থেকে বের হওয়ার পর। এরমধ্যে গত ১৫ জুলাই মেয়েটি তার মাকে সবকিছু জানান। ফলে আমজাদকে পরিবারের লোকজন এসব থেকে বিরত থাকতে বলেন। এরপরেও গত ৭ আগস্ট সকালে মেয়েটিকে ঘরে একা পেয়ে তার সঙ্গে আবারো ঘনিষ্ঠ হতে চান আমজাদ। ওই সময় মেয়েটি কৌশলে ঘর থেকে বের হয়ে তার মামার বাড়িতে চলে যান। মামাকে ডেকে নিয়ে এসে দেখেন ততক্ষণে তার সৎ বাবা পালিয়ে গেছেন।

দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, আমজাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার!

আপডেট সময় ১১:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩