ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

চোরাই পথে আনা ভারতীয় ৭১৪ পিস শাড়ী ও ১টি মাইক্রো গাড়ি উদ্ধার

আমদানি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৭১৪ পিস শাড়ী ও ১টি মাইক্রো গাড়ি (নোহা) উদ্ধার।

গত ০৮/০৮/২০২৩ খ্রিঃ তারিখে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ এনায়েত উল্লাহ ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর সাকিনস্থ কান্দিরপাড়-টু-রাজগঞ্জ গামী রোডের মায়া ভান্ডার (ক্রোকারিজ) এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছে তথায় রাজগঞ্জ এলাকার দিক হইতে ঢাকা মেট্রো-চ-১৪-১৫৬৫ রেজিঃ নাম্বারের নোহা গাড়ী আসতে দেখে গাড়ীটি থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশ হিসেবে চিনতে পারে উক্ত নোহা গাড়ীর চালক রাস্তার উপর গাড়ী থামিয়ে চালকসহ অপর একজন গাড়ী হতে নেমে দ্রুত পালিয়ে যায়।

তখন আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক আসামীদের বহনকৃত ফেলে যাওয়া ঢাকা মেট্রো-চ-১৪-১৫৬৫ রেজিঃ নাম্বারের নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে রক্ষিত ১০টি চটের বস্তা পায়। বর্ণিত ১০ টি চটের বস্তার ভিতরে সর্বমোট ৭১৪ পিস বিভিন্ন রংয়ের ও বিভিন্ন ধরনের ভারতীয় তৈরী শাড়ী, যথাক্রমে (i) CK SHAREES শাড়ী- ৩০০ পিস, (ii) KK SILK MILLS শাড়ী-৩৩৮ পিস, (iii) SIDDHI FASHION শাড়ী-২৩ পিস, (iv) SHUBH DESIGNER শাড়ী-০৯ পিস, (v) SHUBH SHREE শাড়ী-০৮ পিস, (vi) HAST KARGHA শাড়ী-১৮ পিস, (vii) AMBICA FASHIONS শাড়ী-০৮ পিস, (viii) AMBICA FASHIONS-১০ পিস সহ সর্বমোট (৩০০+৩৩৮+২৩+৯+৮+১৮+৮ +১০)= ৭১৪পিস, যাহার সর্বমোট মূল্য অনুমান আট লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত টাকা ও একটি সাদা রংয়ের পুরাতন নোহা গাড়ী, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৪-১৫৬৫, যাহার চেসিস নং- ও ইঞ্জিন নং-অস্পষ্ট গাড়িটি গত ০৮/০৮/২০২৩খ্রিঃ তারিখ ২০:২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ সংক্রন্তে কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৫, তারিখ- ০৯ আগস্ট, ২০২৩; ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) রুজু করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

চোরাই পথে আনা ভারতীয় ৭১৪ পিস শাড়ী ও ১টি মাইক্রো গাড়ি উদ্ধার

আপডেট সময় ০২:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩