সংবাদ শিরোনাম ::
জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে? প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সাড়ে ৫ বছরে ৪৭ মণের বেশি স্বর্ণ জব্দ জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো নরওয়ে ম্যাচের আগে নেইমারকে নিয়ে যা জানালেন আনচেলত্তি জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

খাগড়াছড়ির সঙ্গে সাজেকের যোগাযোগ বন্ধ, ২ শতাধিক পর্যটক আটকা

রাঙামাটি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে একটি কালভার্ট ডুবে যাওয়ায় খাগড়াছড়ি জেলা সদরের সঙ্গে রাঙামাটির পর্যটন নগরী সাজেকের যোগাযোগ আপাতত বন্ধ হয়ে গেছে।

যে কাউকে খাগড়াছড়ি-দীঘিনালা উপজেলা হয়ে সাজেকে যেতে হয়।

সাজেকে যাওয়ার এটি একমাত্র সড়ক। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে অবকাশযাপন করতে আসা অনেক পর্যটক আটকা পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীঘিনালা উপজেলা কালভার্টটি ডুবে যাওয়ায় সাজেক থেকে কোনো গাড়ি ছাড়েনি আবার বাঘাইহাট থেকে কোনো গাড়ি সাজেকে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সাজেকে ২০০-২৫০জন পর্যটক অবস্থান করছেন বলে জানা গেছে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, দীঘিনালা উপজেলার একটি কালভার্ট নদীর পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে সাজেকের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, পর্যটকদের জন্য সব কটেজ রিসোর্টের ভাড়া হাফ করে দিয়েছি। যারা অগ্রিম বুকিং দিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, দীঘিনালায় যে কালভার্টটি ডুবে গেছে সে ব্যাপারে খাগড়াছড়ি সড়ক বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। তবে বাঘাইহাট বাজার এবং মাচালং সেতুতে পানি উঠে যাওয়ায় পর্যটকদের মুভ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই পর্যটকদের আপাতত সাজেকেই থাকতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির সঙ্গে সাজেকের যোগাযোগ বন্ধ, ২ শতাধিক পর্যটক আটকা

আপডেট সময় ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩