ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাদ তেজগাঁও থেকে আটক

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি  সাদ (২৯)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ নাফিস ইমরান সাদ (২৯)। সে রাজধানীর তেজগাঁও থানার ২৩,পশ্চিম নাখালপাড়া এলাকার নাজির আলীর পুত্র।

আজ বিকেলে সাড়ে ৪ টায় র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে  কুমিল্লা জেলার কোতয়ালী থানার ধর্ষণ মামলার এজাহারনামীয়  পলাতক আসামি  সাদকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত  আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় গত ৪ আগস্ট ২০২৩ তারিখের একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

ওই মামলার পর থেকে আসামী  মোঃ নাফিস ইমরান সাদ রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাদ তেজগাঁও থেকে আটক

আপডেট সময় ০৫:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩