ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

পটুয়াখালী র‍্যাবের হাতে বরগুনা জেলার পাথরঘাটার ৩ তিন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক গত ০৬ আগষ্ট ২৩ইং তারিখ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজন গাজা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -৮।

উক্ত অভিযান পরিচালনাকালে সকাল আনুমানিক ০৮:১০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন কাকচিড়া লঞ্চঘাট সংলগ্ন জনৈক ফোরকান হাওলাদারের খাবারের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর কে বা কারা মাদক দ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় এর জন্য অবস্থান করিতেছে।এসময় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নের্তৃত্বে সকাল আনুমানিক ০৮:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২(দুই) জন পুরুষ এবং ০১(এক) জন নারী’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ জালাল মিয়া (২৪), পিতা-মৃত তনু মিয়া, সাং-আমানগন্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ রফিকুল বিহারী (৩০), পিতা-জমির আলী, সাং-আমানগন্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ৩। হাজেরা বেগম(২৬), স্বামী-রফিকুল বিহারী, সাং-আমানগন্ডা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা । ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জনসম্মুখে স্বীকার করে যে, তারা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। উক্ত আসামীদের নিকট হতে সর্বমোট ০৩(তিন) টি মোবাইল, ০৬(ছয়) টি সীমকার্ড এবং ১১ কেজি ৮০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা।

উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদেরকে বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা জেলার পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করে যার মামলা নং-০৪ তারিখ- ০৬/০৮/২০২৩ ইং, ধারা মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ মামলা রুজু হয়।

এনিয়ে পটুয়াখালী কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো,নাজমুল হক দৈনিক বরিশাল সমাচারকে জানান,র‍্যাব মাদকের ব্যপারে জিরো টলারেন্স এছাড়াও আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

পটুয়াখালী র‍্যাবের হাতে বরগুনা জেলার পাথরঘাটার ৩ তিন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় ০৯:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩