ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট বাবুর্চির সহযোগীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি রেস্টুরেন্টে ফ্যানের সুইচ ও বাল্ব লাগানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রেস্টুরেন্ট বাবুর্চির সহযোগীর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম মো. মিজান (২৩)সে ডার্লিংপয়েন্ট রেস্টুরেন্টে বাবুর্চির সহযোগী হিসেবে কাজ করতেন। মিজান ঝাউলাহাটি এলাকায় একটি মেসে থাকতেন। বরিশাল জেলায় তার গ্রামের বাড়ি।

আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার সকাল ১০ টার দিকে কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি চৌরাস্তা ডার্লিংপয়েন্ট রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানের সহকর্মী আরিফ জানান, আমরা ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টের কর্মচারী,আমাদের হোটেল এক জায়গায় কিন্তু রান্না হয় আরেক জায়গায়। যেখানে রান্না হয় সেখানে একটি তার, ফ্যানের সুইচ ও বাবুর্চীখানায় বাল্ব নষ্ট হয়ে যায়,মিজান বাল্ব লাগানোর সময় তারটি ধরলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অচেতন হয়ে পড়ে মিজান ।

পরে আমরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, তার বিস্তারিত ঠিকানা এখন ও পর্যন্ত পাওয়া যায়নি।

ওসি মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এবিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট বাবুর্চির সহযোগীর মৃত্যু

আপডেট সময় ০৩:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩