ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ভোলায় মোটরসাইকেল- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক নিহত

ভোলার লালমোহনে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে হিল্লোল দে (৩০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক ও হাড় বিশেষজ্ঞ। তিনি বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের কাজল দের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়- হিল্লোল দে বিয়ে করছেন,সেও একজন ডাক্তার, তার স্ত্রী ইলিশা হয়ে ঢাকা যাবে এই জন্য বাসায় এসে স্ত্রীকে বিদায় দিয়ে তার কর্মস্থল লালমোহন এর উদ্দেশ্য মোটরসাইকেল যোগে রওনা হয়ে ফরাজী বাজার সংলগ্ন এসে সড়ক দুর্ঘটনায় মারা যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জানান, নিহত চিকিৎসক হিল্লোল দে তার কুঞ্জের হাট বাসা থেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফরাজি বাজার সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চিকিৎসক মারা যান। তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ভোলায় মোটরসাইকেল- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক নিহত

আপডেট সময় ০৫:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩