ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত

বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলে বিভিন্ন নদীর পানি

বরিশাল: বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল এরইমধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া ওয়াটার লেভেলের তথ্য অনুযায়ী, বুধবার (০২ আগস্ট) বিকেল পৌনে ৫টায় কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া বরিশাল জেলার হিজলা উপজেলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে বুধবার বিকেলে ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে ও তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ভোলা খেয়াঘাটের তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমা ছুয়ে প্রবাহিত হচ্ছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়েশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত  হচ্ছে।

বরগুনার আমতলীর বুড়েশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১৭ সেন্টিমিটার, বরগুনার বিশখালী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৪৩ সেন্টিমিটার এবং পাথরঘাটার বিশখালী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৫৭ সেন্টিমিটার এবং বেতাগীর বিশখালী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে পিরোজপুরের বালেশ্বর নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৩৬ সেন্টিমিটার এবং উমেদপুর কচা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে বরিশালের উজিরপুর স্বরূপকাঠি, গৌরনদী টরকি, বাবুগঞ্জ, বাকেরগঞ্জের বুড়েশ্বর, কাইটপাড়ার লোহালিয়া, পিরোজপুরের স্বরূপকাঠি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ মোট ১৯টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা পানিতে তলিয়ে গেলেও ভাটায় আবারও নেমে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক

বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলে বিভিন্ন নদীর পানি

আপডেট সময় ১২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩