ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

গোদাগাড়ীতে মহিলা আ.লীগ নেত্রী ছুরিকাঘাতে নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে ঘুমিয়ে থাকা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা খাতুনকে (৪৫) ছুরিকাঘাতে খুন করেছেন স্বামী। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গোবিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা স্বামী আব্দুর রহিমকে (৪৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত নাজমা চাঁপাইনবাবগঞ্জ সদরের দুর্গাপুর গ্রামের তোফিকুল ইসলামের মেয়ে। তিনি মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন নাজমা। এ সময় নাজমার শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করেন তার স্বামী রহিম। নাজমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্রতিবেশীরা স্বামী রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল উল্লেখ করে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত নাজমার ছোট ভাই আরিফ হোসেন হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

রহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

গোদাগাড়ীতে মহিলা আ.লীগ নেত্রী ছুরিকাঘাতে নিহত

আপডেট সময় ০৬:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩