সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

আটলান্টিক সিটিতে শহীদ মিনার স্থাপনের অনুরোধ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়ে সেখানকার মেয়র মার্টি স্মল সিনিয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

শুক্রবার (২৮ অক্টোবর) নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কনস্যুলেট জেনারেল জানায়, নিউজার্সির আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন কনসাল জেনারেল। তিনি আটলান্টিক সিটি এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মেয়রের সক্রিয় ভূমিকার জন্য তার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কনসাল জেনারেল কমিউনিটির কল্যাণে আগামী দিনগুলোতে একসঙ্গে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। মেয়র আটলান্টিক সিটির উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে কনসাল জেনারেল মেয়রকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দৃশ্যমান আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। তিনি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে আটলান্টিক সিটিতে প্রসারের জন্য মেয়রের সহযোগিতা কামনা করেন। মহান ভাষা আন্দোলন ও ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানের পটভূমি তুলে ধরে তিনি আটলান্টিক সিটিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়ে মেয়র মার্টি স্মলের দৃষ্টি আকর্ষণ করেন।

মেয়র এ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন মর্মে আশ্বাস দেন। তিনি আগামী দিনগুলোতে তার অফিস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মধ্যেকার চলমান সহযোগিতা আরও মজবুত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

আটলান্টিক সিটিতে শহীদ মিনার স্থাপনের অনুরোধ বাংলাদেশের

আপডেট সময় ১০:১৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২