ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতারর

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া থেকে ২টি তলোয়ার, ১টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি সদৃশ্য অস্ত্র ও ১টি আঙুলে পরা অস্ত্রসহ তৌফিক নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার ইসমতারা বেগম ও মৃত কুরবান আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক।

২২ জুলাই শনিবার বিকেলে সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গত কয়েকদিন আগে দু’পক্ষের মারামারি হয়। এ সময় দেশিয় অস্ত্র দেখা যায়। পরবর্তীতে তদন্তে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের সনাক্ত করা হয়। তারই অংশ হিসেবে শনিবার (শুক্রবার দিবাগত রাত) অভিযান পরিচালনা করা হয়। একটি চাঁদাবাজির মামলায় তৌফিক কে গ্রেপ্তার করা হয়।

ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পরই পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম তদারকি শুরু করেন। পরে এসআই নাজমুল হাসানের নেতৃত্বে এএসআই নয়নসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সদর মডেল থানা পুলিশ অভিযানটি চালায়।

গ্রেপ্তার আসামি অস্ত্রগুলো নিজে কামারের মাধ্যমে তৈরি করেছে বলে স্বীকার করেছে। ওসি সাজ্জাদ আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। যারাই শহরে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদেরই আইনের আওতায় আনা হবে।

চাঁপাইনবাবগঞ্জ শহরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদা জাগ্রত আছে এবং থাকবে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতারর

আপডেট সময় ১১:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩