ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

পদ্মায় ডুবে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আবারো নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে দুই বোন। শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকের পদ্মা নদীর ঘাটে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। তবে দুই বোনের মধ্যে একজনের মরদেহ স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও অন্য বোনকে উদ্ধার করেছে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

নিহতরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি এলাকার রেহসান আলীর ৭ বছরের শিশু কণ্যা রেশমা এবং একই ইউনিয়নের কটাপাড়া এলাকার গুমানীর ১৪ বছরের কণ্যা মোসলেমা। সম্পর্কে তারা মামাতো ফুফাতো বোন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর পশ্চিম ঘাটে চরবাগডাঙ্গার ৮নং বাঁধের সামনে গোসল করতে নামে রেশমা ও মোসলেমা। এ সময় বন্যার পানির প্রবল স্রোতে ডুবে যায় দুই বোন। এ সময় তাদের চিল্লাচিল্লিতে নদী পাড়ে থাকা এলাকাবাসী নদীতে ঝাঁপ দিয়ে অনেক খোঁজাখুঁজির পর রেশমার মরদেহ উদ্ধার করতে পারলেও মোসলেমাকে খুঁজে পাইনি। পরে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে সেখানে ডুবুরী না থাকায় রাজশাহী থেকে ডুবুরী দল এসে উদ্ধার কাজ চালিয়ে মোসলেমার মরদেহ উদ্ধার করে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, চরবাগডাঙ্গায় দুই বোনের নদীতে হারিয়ে যাবার কথা শুনেছি। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহীর ডুবুরি দল এ নিয়ে কাজ করেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। যেহেতু দুটি শিশু নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় এবং তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে সেহেতু পরিবারের সিদ্ধান্তে কোনরুপ ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

পদ্মায় ডুবে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩