ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

বগুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি শিবগঞ্জের বিহার এলাকার ছায়ে আলীর ছেলে সাইফুল ইসলাম (৬০)।

র‍্যার-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯৯৭ সালে এক চালককে হত্যার পর অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এ ঘটনা দায়ের করা মামলায় সাইফুল ইসলাম ছিলেন ২নং আসামি ৷ এরপর ২০০২ সালে ওই হত্যা মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হত্যাকাণ্ডের পর থেকেই ঢাকা ও সিলেটে রিক্সা চালিয়ে নিজের পরিচয় গোপন করে পলাতক ছিলেন।

মাঝে মাঝে তিনি তার বাড়ীতে আসতেন এবং খুব কম সময়ে বাড়ীতে থেকে আবার আত্মগোপনে চলে যেতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, সাজা থেকে বাঁচতে সাইফুল ইসলাম দীর্ঘ ২৬ বছর আত্মগোপনে ছিলেন৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

বগুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

আপডেট সময় ১২:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩