সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

শুরু হয়ে গেছে ইউক্রেনের পাল্টা আক্রমণ

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ সেনাদের বিরুদ্ধে খেরসনে পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে ইউক্রেনের সেনারা। খবর দ্য গার্ডিয়ানের। সাউদার্ন মিলিটারি কমান্ড ঘোষণা দিয়ে বলেছে, তাদের বহুল কাঙ্খিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে খেরসনে দুর্বল হয়ে পড়েছে রুশ সেনারা। এর মাঝেই পাল্টা আক্রমণ শুরু করার ঘোষণা দিল ইউক্রেনের সাউদার্ন মিলিটারি কমান্ড।

এ ব্যাপারে সাউদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ইউক্রেনের গণমাধ্যম সাসপিলনেকে বলেছেন, আজ আমরা বিভিন্ন দিকে আমাদের হামলা শুরু করেছি, এর মধ্যে রয়েছে খেরসনও। পাল্টা আক্রমণের বিস্তারিত জানানে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে দক্ষিণ দিকে অবস্থিত রুশ সেনাদের লজিস্টিক ও অবস্থানের ওপর ইউক্রেনের সেনাদের হামলা ‘কোনো সন্দেহ ছাড়া রুশ সেনাদের অবস্থান দুর্বল করে দিয়েছে।’

তিনি জানিয়েছেন, গত সপ্তাহে রুশ সেনাদের ১০টিরও বেশি অস্ত্রগারের ওপর সফল হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এদিকে এর আগে ইউক্রেনের পত্রিকাগুলো জানায়, সোমবার মধ্যরাতে খেরসন ওব্লাস্টের কাছে পাল্টা হামলা চালায়। এমনকি সম্মুখভাগে অবস্থান করা রুশ সেনাদের প্রতিরোধ ভেঙ্গে তাদের সেখান থেকে হটিয়ে দিতে সমর্থ হয়। ইউক্রেনের এসব দাবির সত্যতা অবশ্য যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সূত্র: দ্য গার্ডিয়ান

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

শুরু হয়ে গেছে ইউক্রেনের পাল্টা আক্রমণ

আপডেট সময় ০২:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২