ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

কুমিল্লা দেবিদ্বারে প্রথম পৌর মেয়র সাইফুল ইসলাম

কুমিল্লার দেবিদ্বারে প্রথম পৌরসভার মেয়র হলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম শামীম। তাঁর নিকটতম বিদ্রোহী প্রার্থী মোঃ আবুল কাশেম চেয়ারম্যানকে ৪৩৭০ ভোটে হারিয়ে সোমবার ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী- বেসরকারিভাবে তিনি বিজয়ী।

শামীম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি পেয়েছেন ১২,১৪১ ভোট পেয়েছেন এবং নিকটতম বিদ্রোহী প্রার্থী মোঃ আবুল কাশেম চেয়ারম্যান পেয়েছেন ৭৭৭১ ভোট।

জানা গেছে, ২০০২ সালে পৌরসভা গঠন করা হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় নির্বাচন আটকে থাকার পর দীর্ঘ ২১ বছর অনুষ্ঠিত হলো দেবিদ্বার পৌরসভা নির্বাচন। ওই নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন ৮জন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্ধীতা করেছেন ১৮জন। সবমিলিয়ে এ পৌরসভায় ভোটারসংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন।

গতকাল ১৭ জুলাই সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব এলাকায় সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে এম, এ কাইয়ুম ভূইয়া (ক্যারামবোর্ড) ৪,৯৬১ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) ১,৬৯৬ ভোট, এবিএম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) ১৫৩৭ ভোট, এ্যাড. সাইফুল ইসলাম (জগ) ২৩১ এবং শরিফুল সুমন (চামচ) ৩২৪ ভোট পেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

কুমিল্লা দেবিদ্বারে প্রথম পৌর মেয়র সাইফুল ইসলাম

আপডেট সময় ১১:২৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩