ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক

‘ভি চিহ্ন’ দেখিয়ে এ আরাফাত বললেন, ‘জয়ের ব্যাপারে খুব আশাবাদী’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিজয়সূচক ‘ভি চিহ্ন’ দেখিয়ে এ আরাফাত বলেন, ‘জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আরেকটা বিষয় খেয়াল করছেন কিনা, আমরা বলছি যে, ভোট দিন। আমরা কিন্তু বলছি না যে— নৌকায় ভোট দিন।’

তিনি বলেন, ‘মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকা পড়বেই। আমাদের ডানে-বামে শুধু নৌকার ভোট। আমাদের প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোট কেন্দ্র নিয়ে আসা।’

ভোট দিতে পেরে ভালো লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট তো সবসময় নৌকা দিয়েছি, এবারও নৌকায় দিচ্ছি। প্রার্থী হয়েছে কি হয়নি তার গুরুত্ব আছে, নৌকায় ভোট দেওয়াটাই সবচেয়ে বড় কথা আমার।’

নৌকার এই প্রার্থী বলেন, ‘আমি সকালে কয়েকটা কেন্দ্রে ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকালবেলা একটু বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে ভোটার টার্নআউট কম হয়েছে। গুলশান, বারিধারা ও বনানীর ভোটাররা এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন। কিন্তু কালা চাঁদপুর, শাহজাদপুর বা নর্দার দিকে গেলে আপনারা দেখবেন ভোটার অনেক এসেছে। ভাষানটেকের দিকে গেলে দেখবেন ভোটার অনেক এসেছে। এখন কিন্তু ভোটের পরিস্থিতি শান্ত রয়েছে।’

ভালোই ভোটার আসছেন জানিয়ে আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘কেমন ভোট পড়ছে তার জন্য ভোটকেন্দ্রে চোখ রাখতে হবে। তবে এখনই তার অ্যাডজাক্ট ফিগারটা বলা যাবে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

‘ভি চিহ্ন’ দেখিয়ে এ আরাফাত বললেন, ‘জয়ের ব্যাপারে খুব আশাবাদী’

আপডেট সময় ১২:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩