ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়াসার কর্মকর্তা হারুন অর রশিদ রানার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ লালমনিরহাটের কালীগঞ্জ পিআইও অফিসে ঘুষের অভিযোগ রাজধানীর আরামবাগ-ফকিরাপুলে অবৈধ বাস টার্মিনালের আড়ালে কোটি টাকার বাণিজ্য ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও স্ত্রীর শেষ কথাই এখন স্মৃতি, বন্যায় নিখোঁজ স্বজনদের খুঁজতে নেপালে প্রমোদ সরকারি নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিতির অভিযোগ লাকসাম পূর্ব ইউপি সচিবের বিরুদ্ধে মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী

কুমিল্লায় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কোতয়ালী ও সদর দক্ষিন মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মটর সাইকেল ও একটি সিএনজি চালিত অটো রিক্সা উদ্ধার করা হয়। রোববার বিকালে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিষয়টি জানান।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার সকালে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ নগরীর টমছমব্রীজ এলাকা থেকে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে চোরাই মটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করে। অপরদিকে সদর দক্ষিণ থানা পুলিশ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের মূল হোতাসহ ছয় জন আসামীকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়িসহ দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার মোঃ রুবেল, পাহাড়পুর এলাকার হেদায়েত উল্লাহ মনির, মনোহরগঞ্জ উপজেলার হাবিবুর রহমান হাবিব, নোয়াখালীর সোনাইমুড়ির সালাউদ্দিন ছোটন, সেনবাগ থানার রিপন নূর মোহাম্মদ, নগরীর সংরাইশ এলাকার রবিউল আলম।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, আসামীরা সকলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য হয়ে দীর্ঘদিন কুমিল্লা জেলা ও আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াসার কর্মকর্তা হারুন অর রশিদ রানার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

কুমিল্লায় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

আপডেট সময় ১১:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩