ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ফের জরিমানার কবলে গুগল

এক সপ্তাহও পেরোয়নি, আবারও জরিমানা গুনতে হলো প্রযুক্তি জায়ান্ট গুগলকে। প্লে স্টোর নীতির ক্ষেত্রে নিজেদের ক্ষমতার অপব্যবহার করার অপরাধে গুগলকে ৯৩৬ কোটি টাকা জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা সিসিআই)। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে অনৈতিকভাবে ব্যবসা বন্ধ করারও নির্দেশ দিয়েছে সিসিআই।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সংস্থাটিকে এ জরিমানা করা হয়। সিসিআই জানিয়েছে, পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের অবস্থানের অপব্যবহার করেছে গুগল। টুইটারে এই জরিমানার কথা ঘোষণাও করেছে গুগল।

গত সপ্তাহে গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল সিসিআই। সে সময় বলা হয়েছিল, বাজারে সবচেয়ে প্রভাবশালী হওয়ার সুবিধা নিয়ে অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ যেমন ক্রোম এবং ইউটিউবকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে গুগল। সে কারণেই জরিমানা করা হয়।

নির্দেশের পরের দিন গুগল জানিয়েছিল, এই নির্দেশের ফলে ধাক্কা খাবেন ভারতীয় ব্যবহারকারীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

ফের জরিমানার কবলে গুগল

আপডেট সময় ০৩:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২