ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি মেকানিক সেজে মা’দক কারবার, চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আটক ২ ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত রেলওয়ের ২য় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের ‘অলৌকিক রাজত্ব  ক্ষমতার অপব্যবহারে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ

৭ বছরের চুক্তিতে বার্সেলোনায় ব্রাজিলিয়ান তরুণ

ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বপ্নের ক্লাব বার্সেলোনাতেই যোগ দিলেন ব্রাজিলিয়ান ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ভিতর রক।

গতকাল এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, বর্তমান ক্লাব আথলেতিকো পারানেন্স থেকে ৭ বছরের চুক্তিতে কাতালান শিবিরে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই তরুণ। তবে এখনই ক্লাবের হয়ে মাঠে নামছেন না তিনি। আরও এক মৌসুম পর অর্থাৎ, ২০১৪-২৫ মৌসুমে বার্সার হয়ে খেলবেন তিনি। থাকছেন ২০৩১ সাল পর্যন্ত। ৫০ কোটি ইউরো ধরা হবে তার রিলিজ ক্লজ।

চুক্তির আর্থিক বিষয় এখনও জানা যায়নি ক্লাবের পক্ষ থেকে। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি দেবে লা লিগা চ্যাম্পিয়নরা। বোনাস-সহ খরচ হবে আরও ২ কোটি ১০ লাখ ইউরো।

ব্রাজিলের ক্লাব পারানেন্সের হয়ে ৬৬ ম্যাচে ২২ গোল করেছেন রক। গত মৌসুমে দলকে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে তুলতেও রাখেন বড় অবদান।  জাতীয় দলের জার্সিতে এই বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আলো ঝলমলে পারফরম্যান্সে সবার নজর কাড়েন তিনি। ব্রাজিলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৮ ম্যাচে গোল করেন আসরের সর্বোচ্চ ৬টি।

ওই পারফরম্যান্সের পরই গত মার্চে প্রথমবার ব্রাজিলের জাতীয় দলে ডাক পান খক। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে অভিষেক হয় আন্তর্জাতিক ফুটবলে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের কীর্তি গড়েন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

৭ বছরের চুক্তিতে বার্সেলোনায় ব্রাজিলিয়ান তরুণ

আপডেট সময় ০১:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩