ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা

স্থানীয় সরকারের প্রকৌশলী নিয়োগে জটিলতা দূর করার সুপারিশ

ঢাকা: স্থানীয় সরকার বিভাগে ৪০তম বিসিএসের অধীন সহকারী প্রকৌশলী নিয়োগ সংক্রান্ত জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১২ জুলাই) জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, মো. মসিউর রহমান রাঙ্গা এবং মো. শাহে আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিটি সাংবাদিকদের প্রতি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে নির্ভুল তথ্য পরিবেশনের আহ্বান জানায়। পাশাপাশি বৈঠকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি 

স্থানীয় সরকারের প্রকৌশলী নিয়োগে জটিলতা দূর করার সুপারিশ

আপডেট সময় ০২:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩