ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

স্থানীয় সরকারের প্রকৌশলী নিয়োগে জটিলতা দূর করার সুপারিশ

ঢাকা: স্থানীয় সরকার বিভাগে ৪০তম বিসিএসের অধীন সহকারী প্রকৌশলী নিয়োগ সংক্রান্ত জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১২ জুলাই) জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, মো. মসিউর রহমান রাঙ্গা এবং মো. শাহে আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিটি সাংবাদিকদের প্রতি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে নির্ভুল তথ্য পরিবেশনের আহ্বান জানায়। পাশাপাশি বৈঠকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

স্থানীয় সরকারের প্রকৌশলী নিয়োগে জটিলতা দূর করার সুপারিশ

আপডেট সময় ০২:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩