ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কুমিল্লায় তদার‌কি অ‌ভিযানে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

আজ ১১ জুলাই মঙ্গলবার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর চকবাজার ও রাজগঞ্জ এলাকার কাঁচাম‌রিচ ও আলুর বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান পরিচা‌লনা করা হয়ে‌ছে। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, ই‌চ্ছেমা‌ফিক দা‌মে আলু বি‌ক্রি ও দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে পাঁচ প্রতিষ্ঠান‌কে ১০ হাজার ৫শ` টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

উক্ত অভিযানে জ‌রিমানাকৃত প্রতিষ্ঠানগু‌লো যথাক্রমে চকবাজার এলাকার ভাই ভাই বা‌ণিজ‌্যালয় ৫ হাজার টাকা, রমজা‌নের আলুর আড়ত ১ হাজার টাকা, মিজা‌নের আলুর আড়ত ১ হাজার টাকা। রাজগঞ্জ বাজা‌রের হাসা‌নের আলুর আড়ত ৩ হাজার টাকা এবং ম‌নি‌রের সব‌জির দোকান‌ ৫০০ টাকা। অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের ক্রয় ভাউচার ও ক্রয়ের তথ‌্য যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

আজ বেলা ১১টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, চকবাজার ও রাজগঞ্জ বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লায় তদার‌কি অ‌ভিযানে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

আপডেট সময় ০৩:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩