ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ জন বাংলাদেশি

ময়মনসিংহে মাদক ব্যবসায় পুরুষের সাথে পাল্লা দিয়ে সক্রিয় হয়ে উঠেছে নারীরা

ময়মনসিংহে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন নারীরা। ভদ্রবেশে-ছদ্মবেশী প্রায় তিন শতাধিক নারী শহরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
পারিবারিকভাবে অনেকেই স্বামীকে ব্যবসায় সহায়তা করতে গিয়ে মাদক সম্রাজ্ঞী খেতাব পেয়েছেন। শহরের প্রায় শতাধিক পয়েন্টে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল ব্যবসায় এরা তৎপর।
সূত্র জানায়, শহরের পাটগুদাম, শম্ভুগঞ্জ, বড় বাজার, কেওয়াটখালী, বাকৃবি শেষ মোড়, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, কাঁচিঝুলি, নতুন বাজার, সানকিপাড়া, সানকিপাড়া শেষ মোড়, সেনবাড়ি, তিনকোণা পুকুর পাড়, ব্রাহ্মপল্লী, পুরোহিতপাড়া, কৃষ্টপুর, সেহড়া চামড়া গুদাম, স্টেডিয়াম এলাকাসহ প্রায় শতাধিক স্পট ময়মনসিংহের গুরুত্বপূর্ণ মাদক পয়েন্ট।
এসব পয়েন্টে হাত বাড়ালেই হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা মেলে।প্রায় তিন শতাধিক নারী মাদক ব্যবসায়ী নিরাপত্তার প্রশ্নে উঠতি বয়সী নারীদের দিয়ে মাদক পরিবহনের কাজটি সারছে।
মাদক পরিবহনকারী এসব নারীর সংখ্যা শতাধিক বলে জানা গেছে। বোরকা পরে স্কুল-কলেজের ছাত্রী বেশে ব্যাগে করে এরা মাদক আনা নেওয়ার কাজ করেন। মাদক সম্রাজ্যে আলোচিত নাম পাটগুদাম এলাকার সুরমা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ী নারীদের অনেকেই পারিবারিকভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। নিজের স্বামীকে মাদক ব্যবসায় সহায়তা করতে এ সর্বনাশী রাজ্যে পা বাড়াচ্ছেন তারা। এরপর সময়ের পরিক্রমায় নিজেও মাদক সম্রাজ্ঞী বনে গেছেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ গ্রাম হেরোইন ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (৫ জুলাই ২০২৩) পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত বুধবার ডিবির এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কৃষ্টপুর এলাকা থেকে ৬০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী টাঙ্গাইলের কালিহাতির মোঃ আব্দুল কুদ্দুছ ওরফে নাজিম ও নগরীর কৃষ্টপুর দৌলতমুন্সী বাইলেনেের রুনু বেগমকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই কমল সরকার নগরীর রহমতপুর এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোছাঃ রাহেলা বেগম ও রোকসানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে মাদক ব্যবসায় পুরুষের সাথে পাল্লা দিয়ে সক্রিয় হয়ে উঠেছে নারীরা

আপডেট সময় ০৭:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩