ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই তাসকিন

গত দুই দিনে তামিম ইকবালের অবসর প্রসঙ্গ নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। এবার খেলায় ফেরার পালা।

অবসর ভেঙে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও থাকছেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে। তাই তার পরিবর্তে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে লিটন দাসকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগারদের জন্য আজ লড়াইটা সিরিজ বাঁচানোর। কেননা প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে আফগানরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের। প্রথম ওয়ানডের মতো আজও বৃষ্টির সম্ভাবনা আছে চট্টগ্রামে

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। তামিমের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। বিশ্রামে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার এবাদত হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম।  

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই তাসকিন

আপডেট সময় ০২:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩