ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

আইসিইউতে ডাচ কিংবদন্তি ফন ডার সার

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয় হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন নেদারল্যান্ডসের কিংবদন্তি গোলকিপার এডউইন ফন ডার সার। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি

গতকাল এক বিবৃতিতে ফন ডার সারের সাবেক ক্লাব আয়াক্স জানায়, ‘এডউইন ফন ডার সারের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ’

ক্লাব ফুটবলে ফন ডার সারের হাতেখড়ি আয়াক্সেই। ১৯৯০ থেকে টানা ৯ মৌসুম খেলেন ডাচ ক্লাবটিতে। আয়াক্সের পর জুভেন্তাস ও ফুলহাম ঘুরে  ২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। সবমিলিয়ে ক্লাব ফুটবলে ৮২০ ম্যাচ খেলেছেন এই গোলকিপার। এছাড়া ডাচদের হয়ে তিনটি বিশ্বকাপ সহ ১৩০ ম্যাচ খেলেছেন তিনি।

ফুটবল ছাড়ার পর আয়াক্সের বোর্ডে যোগ দেন ফন ডার সার। ২০০৯ সালের পর এই প্রথম আয়াক্স চ্যাম্পিয়নস লিগ উঠতে ব্যর্থ হওয়ায় গত মৌসুমেই ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এদিকে ২০০৯ সালে ফন ডার সারের স্ত্রী অ্যানমেরিও স্ট্রোকের শিকার হয়েছিলেন। পরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

আইসিইউতে ডাচ কিংবদন্তি ফন ডার সার

আপডেট সময় ১২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩