ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

মাঝ নদীতে লঞ্চে ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ‘এমভি ফারহান-৩’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। তাৎক্ষণিক টহলে থাকা কোস্ট গার্ডের একটি দল ১৫০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বলে জানা গেছে।

বুধবার (৫ জুলাই) হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বদনার চর সংলগ্ন ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনাটি ঘটে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল জানান, দুপুর সোয়া ১২টার দিকে এমভি ফারহান-৩ নামের যাত্রীবাহী লঞ্চটি হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। মেঘনা নদীর মাঝের চর এলাকার বদনার চরে পৌঁছালে নতুন একটি ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। এ সময় যাত্রীরা ভয়ে ডাক-চিৎকার শুরু করেন।

এ সময় নদীতে থাকা কোস্ট গার্ডের একটি টহল দল এগিয়ে এসে তাদের উদ্ধার করেও বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

মাঝ নদীতে লঞ্চে ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার

আপডেট সময় ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩