ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

ভোমরা বন্দর দিয়ে ২ দিনে ১২০ টন কাঁচা মরিচ আমদানি

ভারত থেকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ২ দিনে ১২টি ট্র্রাক যোগে বাংলাদেশে প্রবেশ করলো ভারতীয় কাঁচা মরিচ। ঈদুল আজহা উপলক্ষে টানা ৫দিন বন্ধ থাকার পর ছুটি শেষে গত রোববার ও সোমবার এই দুই দিনে কাঁচা মরিচ এসেছে ১২০ টন কাঁচা মরিচ। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

রবিবার প্রথম দিনের প্রথম চালানে ৭টি ট্রাক যোগে ট্রাক প্রতি ১০ টন করে মোট ৭০ টন কাঁচা মরিচ ভোমরা বন্দরে প্রবেশ করে।

পরে সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও ৫টি কাঁচা মরিচ ভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করে। এ নিয়ে দুইদিনে মোট ১২টি ট্রাক যোগে ১২০ টন কাঁচা মরিচ সাতক্ষীরার ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এতে করে মুহূর্তের মধ্যে কাঁচা মরিচের দাম সাতক্ষীরাসহ বিভিন্ন জেলাতে এক লাফে ৬০০ টাকা থেকে ২৫০ টাকায় নেমে দাঁড়িয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি নওশাদ দিলয়ার রাজু জানান, রবিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১২টি কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করেছে। এতে দাম কমে গেছে। তবে দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন, সোমবার সকাল থেকে ৫টি কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করেছে। এতে গতকাল (রোববার) থেকে এখন পর্যন্ত (বিকেল ৫টা) মোট ১২ ট্রাক কাঁচা মরিচ ভারত থেকে এ বন্দরে প্রবেশ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

ভোমরা বন্দর দিয়ে ২ দিনে ১২০ টন কাঁচা মরিচ আমদানি

আপডেট সময় ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩